RECENT UPDATES

(Windows 10) আপনার পিসির জন্য থার্ড পার্টি এন্টিভাইরাস এর প্রয়োজন আছে ? নাকি Windows Defender-ই যথেষ্ট ?

আশা করি সবাই ভালো আছেন ।
এন্টিভাইরাস কি বা এর কাজ কি এ সম্পর্কে আশা করি বলতে হবে না । শুধু এইটুকু বলছি যে কম্পিউটার এর জন্য ক্ষতিকারক ফাইল বা প্রোগ্রাম যেগুলো আমাদের কাছে ভাইরাস , ম্যালওয়্যার ইত্যাদি নামে পরিচিত সেগুলো থেকে কম্পিউটার কে রক্ষা করাই এন্টিভাইরাস এর কাজ । এন্টিভাইরাস এর আরও কিছু কাজ রয়েছে । তবে এর মুল কাজটিই হল কম্পিউটার এর নিরাপত্তা রক্ষা করা ।

একটা সময় উইন্ডোজ ৭ এ উইন্ডোজ নিজেই থার্ড পার্টি এন্টিভাইরাস ইন্সটল করার জন্য রিকম্মেনেন্ড করত । তখনও উইন্ডোজ এর সাথে একটা বিল্ট-ইন এন্টিভাইরাস ছিল । সেটার নাম ছিল Secuirty Essential . হয়ত Secuirty Essential পর্যাপ্ত কার্যকরী ছিল না বলে উইন্ডোজ নিজেই থার্ড পার্টি এন্টিভাইরাস ইন্সটল করার জন্য বলত । এবং সবাই থার্ড পার্টি এন্টিভাইরাস ইন্সটলও করত ।
তবে বর্তমানে উইন্ডোজ ১০ এর সাথে বিল্ট-ইন ভাবে যে এন্টিভাইরাসটি দেওয়া আছে সেটির নাম হল Windows Defender Security Center .উইন্ডোজ ৮ থেকে মাইক্রোসফট এই পরিবর্তন এনেছে । এখন মাইক্রোসফট আর থার্ড পার্টি এন্টিভাইরাস ইন্সটল করার কথা বলে না । স্বাভাবিকভাবেই Secuirty Essential থেকে Windows Defender অনেক বেশি উন্নত এবং কার্যকরী । Real Time Protection , Cloud protection , Control Folder Access , Family Protection , Network Protection, Browser Protection ইত্যাদি সহ অনেক ফিচার রয়েছে Windows Defender এ যেগুলো একটি প্রিমিয়াম এন্টিভাইরাসে থাকে ।

Windows Defender আপনার জন্য যথেষ্ট কিনা ?

আপনি যদি একজন ইন্টারমিডিয়েট লেভেলের কম্পিউটার ইউজার হয়ে থাকেন মানে শুধু গান শুনা , মুভি দেখা , আর ইন্টারনেট ব্যাবহার করে থাকেন তাহলে আপনার জন্য Windows Defender ই যথেষ্ট । কারণ Windows Defender এখন অনেক শক্তিশালী । এটা একজন এডভান্স লেভেলের ইউজারকেও Protection দিতে পারবে । আপনাকে শুধু এটা নিয়মিত আপডেট রাখতে হবে । আর আপডেট রাখতে হবে বললে ভুল হবে কারণ এটার আপডেট নিয়ে আপনাকে কিচ্ছু ভাবতে হবে না । আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন পেলে এটা অটমেটিক আপডেট হবে আপনাকে পারমিশনও দিতে হবে না । আর আপডেট সাইজও এত বেশি না । ৫০ এমবির কাছাকাছি । এটাতে প্রতিদিন আপনাকে কষ্ট করে স্ক্যানও করতে হবে না । প্রয়োজন অনুযায়ী এটা নিজে নিজেই আপনার পিসিকে স্ক্যান করবে ।

থার্ড পার্টি এন্টিভাইরাস ব্যাবহার কেন ব্যাবহার করবেন না ?

প্রথমত ভালো কোন এন্টিভাইরাস আপনি ফ্রিতে পাবেন না । সবগুলো প্রিমিয়াম ভার্সন । যদিও সেগুলোর ফ্রি ভার্সন রয়েছে কিন্তু ফ্রী ভার্সনে আপনি তেমন কোন সুবিধাই পাবেন না । তাছাড়া জনপ্রিয় কিছু এন্টিভাইরাস যেমন Avast, AVG , Avira ,Kaspersky ইত্যাদি সবগুলোই ভারী সফটওয়্যার মানে Lightweight না । এগুলো বেবহারের ফলে পিসি মুটামুটি স্লো হয়ে যায় কারণ এগুলো সবসময় ব্যাকগ্রউন্ডে রান হয় । অন্যদিকে উইন্ডোজ ডিফেন্ডার Notepad এর চেয়েও লাইটওয়েট । অনেক ফাস্ট কাজ করে এবং স্ক্যান করতেও দেরি লাগে না । মূলকথা হচ্ছে উইন্ডোজ এর সাথেই যদি একটা প্রিমিয়াম কোয়ালিটির এন্টিভাইরাস থাকে তাহলে থার্ড পার্টি কোন সফটওয়্যার ইন্সটল দেওয়ার প্রয়োজনই পরে না ।
SHARE THIS POST

0 Response to "(Windows 10) আপনার পিসির জন্য থার্ড পার্টি এন্টিভাইরাস এর প্রয়োজন আছে ? নাকি Windows Defender-ই যথেষ্ট ?"

Post a Comment